ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কিশোরগঞ্জে ডোবায় মিলল কিশোরের লাশ, তদন্তে পুলিশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:১৪, ১৬ মে ২০২৬

কিশোরগঞ্জে ডোবায় মিলল কিশোরের লাশ, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

নিখোঁজের পাঁচদিন পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।

নিহত কিশোরের নাম আরিক মিয়া (১২)। সে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার দুপুরে ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে ডোবায় মরদেহটি দেখতে পান। পরে স্বজনরা গিয়ে মরদেহটি আরিকের বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

স্বজনদের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে সোহেব মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন