ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

রশিদে গড়মিল ও অতিরিক্ত ফি আদায় নিয়ে ডোমারে উত্তেজনা

নিলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩:২৫, ১৬ মে ২০২৬

রশিদে গড়মিল ও অতিরিক্ত ফি আদায় নিয়ে ডোমারে উত্তেজনা

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটে পশু বিক্রির রশিদে নির্ধারিত ইজারা মূল্য উল্লেখ না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারদের বিরুদ্ধে। একই সঙ্গে মসজিদের নামে চাঁদা তুলে তা মসজিদে না দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাটে মসজিদের নামে অতিরিক্ত চাঁদা আদায় করা হলেও সেই অর্থ মসজিদে জমা দেওয়া হয় না। এছাড়া হাটে নির্ধারিত ইজারা মূল্যের তালিকাও কোথাও টাঙানো নেই।

বসুনিয়া হাট জামে মসজিদের সহকারী সেক্রেটারি মো. আহেদ আলী বলেন, “প্রতি হাটে মসজিদের নামে অতিরিক্ত চাঁদা নেওয়া হলেও মসজিদে কোনো টাকা দেওয়া হয় না। বিষয়টি নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলেও সমাধান হয়নি।”

এদিকে প্রতিবাদ করায় মমিনুর নামে এক যুবককে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গরু বিক্রেতা রহিদুল ইসলাম ও জিয়ারুল ইসলাম অভিযোগ করেন, নির্ধারিত ইজারা মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হলেও রশিদে তা উল্লেখ করা হচ্ছে না।

তবে হাটের ইজারাদার জাহিরুল ইসলাম বলেন, নির্ধারিত ৬০০ টাকার পরিবর্তে বর্তমানে বিভিন্ন খরচের কারণে অতিরিক্ত ১০০–২০০ টাকা নেওয়া হচ্ছে। ঈদকে সামনে রেখে ভবিষ্যতে আরও বেশি নেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে শায়লা সাঈদ তন্বী বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন