শিরোনাম
প্রকাশ: ২৩:১৮, ১৭ মে ২০২৬ | আপডেট: ২৩:১৯, ১৭ মে ২০২৬
ছবি: সংগৃহীত
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, দেউলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা, স্বেচ্ছাসেবী জাকিরুল ও মো: বাদল খান।
বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ঢাকা এক্সপ্রেস /ইউকে