ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

রাঙামাটিতে মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩:১৮, ১৮ মে ২০২৬

রাঙামাটিতে মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারসহ দেশব্যাপী অলি-আউলিয়ার মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে বনরুপা জামে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা। এতে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে কিছু ব্যক্তি মাজার ও খানকায় হামলা চালাচ্ছে, যা তারা মব সন্ত্রাস হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, মাজারে হামলাকারীরা নিজেদের ধর্মীয় পরিচয় ব্যবহার করে সহিংসতা চালাচ্ছে, যা ইসলামি মূল্যবোধের পরিপন্থী। তারা আরও দাবি করেন, এ ধরনের হামলাকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং দেশব্যাপী মাজার ও খানকায় হামলার ঘটনা বন্ধ করতে হবে।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. আখতার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী ও হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতের প্রচার সম্পাদক মো. ইব্রাহীম, অর্থ সম্পাদক মাহফুজ উদ্দিন, জেলা ওলামাদলের সভাপতি মাওলানা হাফেজ মো. ইব্রাহিম, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য হাফেজ মো. ওমর ফারুক, রাঙামাটি সুন্নী ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম নঈমী, জেলা গাউসিয়া কমিটির সদস্য হাজী নাছির উদ্দিন, গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া শিশু সদন ও হেফজখানা পরিচালনা কমিটির সদস্য মো. আলমগীর, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ইয়াছিন রানা সোহেল, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ মো. মনসুর আলী, মনির ভান্ডারীসহ অনেকে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন