ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা: জনগণকে দেওয়া হচ্ছে তথ্য ও পরামর্শ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:৩২, ১৯ মে ২০২৬

সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা: জনগণকে দেওয়া হচ্ছে তথ্য ও পরামর্শ

ছবি: সংগৃহীত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে এ মেলার কার্যক্রম শুরু হয়।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে উৎসবমুখর পরিবেশে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

পরে সকাল ১১টায় শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা. নুর নাহার বেগম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

সদর সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, সারা দেশের ন্যায় ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি স্বচ্ছ, সহজ ও জনবান্ধব ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন