ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

গলাচিপায় ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১:১৯, ১৯ মে ২০২৬

গলাচিপায় ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে স্থানীয় ভূমি সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

উদ্বোধনের পর ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি।

তিনি বলেন, দেশের দুর্গম উপকূলীয় অঞ্চলসহ সর্বস্তরের মানুষের জন্য ভূমি সেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ নামজারি ও জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমা নিয়ে হয়রানির শিকার হন। কাগজপত্র সঠিক থাকলে ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে সাধারণ মানুষ এ হয়রানি থেকে অনেকাংশে মুক্তি পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফউজ্জামান, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, কানুনগো মো. জাকির হোসেন, সার্ভেয়ার মো. কামরুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন