ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:২৩, ১৯ মে ২০২৬

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

সভায় তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশের পুলিশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। এর সুযোগে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, পুলিশের জনবল সংকট ও যানবাহনের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। বর্তমানে অনেক প্রভাবশালী ব্যক্তিও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে কাজ চলছে।

এ সময় এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন