ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, জরিমানা ১২ হাজার টাকা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১:৩৪, ১৯ মে ২০২৬

বাঘাইছড়িতে মৎস্য সংরক্ষণে মোবাইল কোর্ট, জরিমানা ১২ হাজার টাকা

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারজন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে জব্দ করা ২৩ পিস কারেন্ট জাল কাচালং নদীর পাড়ে নিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন