ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

রাঙ্গামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১:৪১, ১৯ মে ২০২৬ | আপডেট: ২১:৪৮, ১৯ মে ২০২৬

রাঙ্গামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার” এবং “থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯মে) রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও রাঙ্গামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে টিটিসি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হামিদুল হক এবং রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

কম্পিউটার আইটি ও আরএসি (RAC) বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী জাফর খানের সঞ্চালনায় সেমিনারে বক্তারা নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, দক্ষ কর্মী হিসেবে বিদেশে গেলে প্রবাসীরা নিজেদের অধিকার সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। তাই সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে রাঙ্গামাটি টিটিসির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন