শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২২:০৫, ২০ মে ২০২৬
মানবাধিকার কর্মী হাসনাত জামিলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাসিন সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে।
বক্তারা দ্রুত টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন ও প্রতীকী অনশন কর্মসূচি চলমান থাকবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আমির হোসাইন মিল্টন, সাংবাদিক ডা. এম. এ. মান্নান, সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ হারুন, সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক এবং ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনশনকারীরা যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে