শিরোনাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০০:২১, ২২ মে ২০২৬
ছবি: সংগৃহীত
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ জামান, ওসি (তদন্ত) মোঃ জিলোন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় সহকারী পুলিশ সুপার সৈয়দ জামান বলেন, সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন হতে হবে এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় আরও আলোচনা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, নদীতে অবৈধ জাল দিয়ে পোনা শিকার, কিশোর গ্যাং দমন, ফুটপাত দখল, জাল টাকা প্রতিরোধ, হাটবাজারে অসাধু গরু বিক্রি এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে।
এছাড়া গলাচিপা পৌর টাউনখাল খনন প্রকল্পের অনিয়মসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়েও আলোচনা হয় বলে সভা সূত্রে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে