ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঈদযাত্রায় দুর্ঘটনা মোকাবিলায় ট্রমা সেন্টারে বিশেষ স্বাস্থ্যসেবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:৩২, ২২ মে ২০২৬

ঈদযাত্রায় দুর্ঘটনা মোকাবিলায় ট্রমা সেন্টারে বিশেষ স্বাস্থ্যসেবা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ট্রমা সেন্টার-এ বিশেষ জরুরি সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। ঈদ উপলক্ষে ২১ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় দুর্ঘটনায় আহতদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

গুরুতর আহত রোগীদের প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিকটস্থ বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। তাই ট্রমা সেন্টারটির সেবা স্থায়ীভাবে পূর্ণাঙ্গ আকারে চালুর দাবি জানিয়েছেন তারা, যাতে সিরাজগঞ্জসহ আশপাশের জেলার মানুষ দ্রুত চিকিৎসাসেবা পান।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, “মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের নির্দেশনায় ঈদকালীন সময়ে আজ থেকে ৬ জুন পর্যন্ত এ জরুরি সেবা কার্যক্রম চালু করা হয়েছে।”

তিনি আরও জানান, এখানে ৪ জন চিকিৎসক, ৪ জন নার্স, ৪ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ মোট জনবল ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হটলাইন নম্বরও জানানো হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন খন্দকার জানান, দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু থাকবে এবং আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন