শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২, ২২ মে ২০২৬ | আপডেট: ১৩:৩৬, ৯ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে বিদ্যুৎ চলে গেলে কৌশলে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, অভিযুক্ত মনির হোসেন-কে বিকেলে আটক করার পর থানায় নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে না দিয়ে সরাসরি বিচারের দাবি জানায়। একপর্যায়ে শত শত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত আটটার দিকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা আরও বেড়ে যায়।
পরে রাত সোয়া ১০টার দিকে বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্তকে একটি ভবন থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নেয়। এরপরও স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
শিশুটির এক আত্মীয় বলেন, “আমরা ধর্ষকের ফাঁসি চাই, পুলিশের হাতে দেব না।”
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, আত্মরক্ষার্থে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিদ্যুৎ বন্ধের সুযোগে পুলিশ অভিযুক্তকে সরিয়ে নেয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে