ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সংবাদ প্রকাশের পর বেতন ছাড়, ঈদের আগে স্বস্তি হাসপাতাল কর্মীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৯, ২৩ মে ২০২৬

সংবাদ প্রকাশের পর বেতন ছাড়, ঈদের আগে স্বস্তি হাসপাতাল কর্মীদের

ছবি: সংগৃহীত

অবশেষে বেতন পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল–এর মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানরা। শনিবার বেতন ছাড়ের বার্তা আসার পর কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, বিকেলের মধ্যেই সবার ব্যাংক হিসাবে বেতন পৌঁছে যাবে। ঈদুল আজহাকে সামনে রেখে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটায় কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

ভুক্তভোগীরা বলেন, বেতন বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে পরিবার নিয়ে ঈদের প্রস্তুতি নেওয়া নিয়ে উদ্বেগ বাড়ছিল। এখন বেতন পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

এর আগে হাসপাতালের প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর দুই মাসের বেতন বন্ধ ছিল। অভিযোগ ওঠে, প্রশাসনিক ও হিসাব বিভাগের সমন্বয়হীনতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। কর্মচারীরা ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন