শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৫, ২৩ মে ২০২৬
ছবি: সংগৃহীত
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের মহাসড়কগুলো ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপে ব্যস্ত হয়ে ওঠে। এ সময় যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পশুবাহী ট্রাক চলাচল ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
বিশেষ করে যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করায় এ অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জেলার তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়া, পাবনা ও তাড়াশ হয়ে নাটোর সীমান্ত পর্যন্ত সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরে যেভাবে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন, এবারও একইভাবে কাজ করা হবে। কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, গত ঈদুল ফিতরে মহাসড়কে ৫৮৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবারের ঈদুল আজহায় প্রায় ৬০০ সদস্য মোতায়েন করা হবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে