শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৮, ২৩ মে ২০২৬
ছবি: সংগৃহীত
অভিযোগ সূত্রে জানা যায়, আবু তাহেরের সালা ঢাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম (৪০) প্রায় ১৪ বছর আগে ঢাকায় জমি কিনে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পাশাপাশি আবু তাহেরের স্ত্রী সাফিয়া বেগম নদীর পাড়ে পাওয়া একটি স্বর্ণের বারও তার কাছে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও জমি কিনে না দেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আবু তাহের জানান, নদীভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেলে শ্বশুরের সম্পত্তিতে ১২ শতাংশ জমির মধ্যে মাত্র ৪ শতাংশে ঘর তুলে সেখানে বসবাসের সুযোগ পান তারা। ওই ঘরেই গত ১৪ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি রফিকুল ইসলাম জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি ও হুমকি-ধমকি দিতে থাকেন। এর ধারাবাহিকতায় গতকাল লোকজন নিয়ে এসে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় এবং আসবাবপত্র বাইরে ফেলে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে জানান আবু তাহের। তিনি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবি করেছেন।
এদিকে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং তারা তার ঘর দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে