শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২২:১০, ২৩ মে ২০২৬
ছবি: সংগৃহীত
অভিযানে কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ শুকুরোন (৫৭) নামে এক নারীকে আটক করা হয়। তবে তার স্বামী নূর মিয়া (৬৪) পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। জব্দকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদকের উপাদান পাওয়া গেছে।
তিনি আরও জানান, নূর মিয়া ও তার স্ত্রী শুকুরোন দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাড়িতে বসে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি শুকুরোনকে শনিবার দুপুর দেড়টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক নূর মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে