শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:০১, ২৪ মে ২০২৬
ছবি: সংগৃহীত
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দার শংকরপাশা এলাকায় একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রী। বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।”
তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। তারা শিবচর অথবা মাদারীপুর এলাকা থেকে ফরিদপুরে চিকিৎসার জন্য আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোগীর স্বজনরা ঘটনাস্থলে এসেছেন। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে