ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৯, ২৪ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

আকাশপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দর–কে আন্তর্জাতিক করার ঘোষণার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১২টায় সৈয়দপুর প্রেসক্লাব–এর সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব নেতা সুলতান।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন তরুণ ও ডাইনামিক নেতা। সৈয়দপুরের গুরুত্ব বিবেচনায় নিয়ে তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর হওয়ার বিপক্ষে তারা নন। তবে সার্বিক দিক বিবেচনায় আগে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা উচিত। এ দাবির ব্যত্যয় ঘটলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এছাড়া সৈয়দপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার কথাও জানান তারা।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন