শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫২, ২৪ মে ২০২৬
ছবি: সংগৃহীত
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ির মালিক ইন্দুমোহনকে মারধর করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে দুর্বৃত্তরা ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে ইন্দুমোহনের স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। পরে ইন্দুমোহনের দুই ছেলে ও তার স্ত্রীকে মারধর করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হামলায় স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দীন, নবীর হোসেন ওরফে রুদ্রসহ আরও কয়েকজন অংশ নেয়।
এদিকে একই রাতে পাশের আরেকটি বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনজু রানীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা সমিতির জন্য সংরক্ষিত প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ বলেন, ভুক্তভোগী ইন্দুমোহনের সঙ্গে কাজল চন্দ্র বর্মনের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে