শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০০:০১, ২৭ মে ২০২৬
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৬ মে) দুপুরে নড়াইল-ঢাকা মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ড খেলার মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ১০ কেজি চাল, তেল, আলু, পেঁয়াজ ও রসুন।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা। তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কালিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ নওশের আলী, হোমিও চিকিৎসক ইব্রাহিম শিকদার, সরদার শামীম আহমেদ, আব্দুর রহিম, কায়েস আহমেদ ইসহাক, মোহাম্মদ তাফহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা এক্সপ্রেস /ইউকে