শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১:২৫, ২৭ মে ২০২৬
ছবি: সংগৃহীত
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার নিত্যানন্দপুর স্কুল মাঠ মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ভালকি ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি এলাকায়ও ঈদের নামাজ আদায় করেন কিছু মুসল্লি। বৃষ্টির কারণে এবার ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘ ২৪ বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, নিত্যানন্দপুর, ভালকি ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।
ঈদ জামাত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বলেন, “গত ২৪ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদের নামাজ আদায় করে আসছি। একসময় শুধু এখানে জামাত হতো, এখন পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপুরসহ তিনটি স্থানে ঈদের জামাত হয়।”
স্থানীয় মুসল্লি মো. হারুনুর রশিদ বলেন, “ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদযাপন করছেন। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদযাপন করছি।”
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে