শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৫, ২৯ মে ২০২৬
ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্রে জানা যায়, বড়হামকুড়িয়া ঈদগাহ মাঠ এলাকায় অবস্থিত প্রায় ১৫০ ফুট উচ্চতার শতবর্ষী কড়ই গাছটিতে হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে গাছটির একটি বড় অংশ ফেটে যায়। বজ্রপাতের তীব্রতায় গাছটির ব্যাপক ক্ষতি হয়েছে।
গাছটির মালিক শাহান তালুকদার জানান, ভোর রাতের দিকে বজ্রপাতের বিকট শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল কড়ই গাছটির বড় অংশ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই গাছটির ক্ষতিগ্রস্ত অংশ দেখতে সেখানে যান।
এলাকাবাসী জানান, ভোর রাত থেকেই এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত চলছিল। এরই মধ্যে আকস্মিক বজ্রপাতে গাছটি ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা এক্সপ্রেস /ইউকে