শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫৮, ২৯ মে ২০২৬ | আপডেট: ১৩:৪৬, ৯ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৯ মে) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক এবং মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে একটি শক্তি তৎপরতা চালাচ্ছে। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে আপনাদের সচেতন হওয়ার আহ্বান জানাই। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।”
তিনি আরও বলেন, “শেখপাড়া এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও একটি ডিগ্রি কলেজ থাকা সত্ত্বেও এখানে মাদক ও মৌলবাদের ছড়াছড়ি রয়েছে। মাদকের সঙ্গে যদি আমার কোনো নেতাও জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।”
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, শৈলকুপা থানার আওতায় থাকা ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে ৬৮টিতে সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানগুলোও সহায়তার আওতায় আসবে। আগামী দুই ধাপে আরও ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমরা ব্যক্তি দেখি না, প্রয়োজন দেখি। দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ অগ্রাধিকার তালিকায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।”
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আলাদা টান থাকে। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে নিজ প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।”
তিনি আরও বলেন, “আমি চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানটি শৈলকুপা, জেলা কিংবা বিভাগের মধ্যে সেরা অবস্থানে পৌঁছাক। সেই অর্জনের সাক্ষী হতে আমি আবার এখানে আসতে চাই।”
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমার দল করার দরকার নেই। শুধু মাদক ও মৌলবাদ নির্মূলে পাশে থাকুন। সমাজকে বাসযোগ্য রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে