ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৫৩, ৩০ মে ২০২৬

আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষে শহিদ বিশ্বাস, দানেফ, শাহিন বিশ্বাস, বাবুল বিশ্বাস ও এনামুল বিশ্বাসসহ অন্তত পাঁচজন আহত হন।

গুরুতর আহত শহিদ বিশ্বাসকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন