ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

অপরাধমুক্ত শহর গড়তে মাঠে নামছে নিরাপত্তা কমিটি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৭, ৩০ মে ২০২৬

অপরাধমুক্ত শহর গড়তে মাঠে নামছে নিরাপত্তা কমিটি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ ও সংঘর্ষপ্রবণ এলাকায় নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার (৩০ মে) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় গঠিত এসব কমিটির সদস্যরা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মারামারি প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য প্রদানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ ও মারামারিমুক্ত সিরাজগঞ্জ শহর গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি এ লক্ষ্যে সাধারণ নাগরিকদের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেন।

স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন