শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০০, ৩০ মে ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রাচত্বরে এনসিপির ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা গ্রেফতার দুই নেতার মুক্তির দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের নামেই মামলা করা হয়েছে। তারা আরও দাবি করেন, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
বক্তারা বলেন, “জুলাই-২৪ এর আগের স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঘটছে।” অবিলম্বে অয়ন রহমান খান ও মেহেদী হাসান আশিককে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এর জেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা দায়ের করেন। ওই মামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান এবং ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আশিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে