ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৯:১১, ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: ভূমিমন্ত্রী মিনু

ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, “ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি। সৎ ও সাহসী জাতি বাঙালির স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।”

শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো সততা। আওয়ামী লীগের শাসনামলে দলীয় নেতাকর্মীদের অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কেউ কেউ গৃহহীন অবস্থায় দীর্ঘ সময় কাটিয়েছেন, আবার অনেককে কারাবরণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের সব ভেদাভেদ ও বিভক্তি ভুলে জাতির প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের শক্তি ও আদর্শকে আরও সুসংহত করে জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং নজরুল ইসলাম মণ্ডল এমপি।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন