শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ৩০ মে ২০২৬
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুবায়ের উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জুবায়ের ওই সড়ক দিয়ে যাওয়ার সময় শৈলজানি মাদ্রাসা সংলগ্ন নির্জন স্থানে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চরপলাশ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রানা মিয়াকে চণ্ডিপাশা ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা এক্সপ্রেস /ইউকে