শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩১, ৩০ মে ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার (৩০ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিসিএস ফোরাম শৈলকুপা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, “আজকে যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ তৈরি করেছেন, তাদের সবাই কমপক্ষে মাস্টার্স পাশ। তারা লেখাপড়া শিখেছেন। কিন্তু আমার দেশের গরিব, কৃষক, খেটে খাওয়া মানুষরা চুরি করতে জানে না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা ভবিষ্যতে বিসিএস কর্মকর্তা, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবেন, তাদের উচিত লেখাপড়া শিখে দেশকে সেবা দেওয়া এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
তিনি বলেন, কেউ যদি দুর্নীতি বা অনিয়ম দেখতে পান, তবে তা নির্ভয়ে জানাতে হবে। প্রয়োজনে তাকে এসএমএস পাঠিয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শৈলকুপাকে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা বিসিএস ফোরামের সভাপতি ও জাতীয় বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। আরও বক্তব্য দেন বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্মসচিব গিয়াস উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খানসহ অনেকে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে