শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৩, ৩১ মে ২০২৬
ছবি: সংগৃহীত
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো দুর্নীতি করবেন না, আমরাও তাদের মতো দুর্নীতি করব না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব।”
শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পথসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য। আমি কখনো অন্যায় করিনি, আপনারাও কোনো অন্যায় করবেন না। হাসিনা সরকার আমার বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে ব্যস্ত ছিল, আর সে কারণেই তারা আজ জনগণের আস্থা হারিয়েছে।”
ঈদ শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে তিনি শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু অনিল বাবাজির মন্দির এবং চাঁদপুর ৩ নম্বর ওয়ার্ডে অনিল বাবাজির সমাধিস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্পিকার বলেন, “আমার দলের কেউ যদি আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি মন্দির উন্নয়নের জন্য ২ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন। পাশাপাশি শম্ভুপুর বিদ্যালয় মাঠ ও শম্ভুপুর খাসের হাট বাজারের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।
ঢাকা এক্সপ্রেস /ইউকে