শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৫, ৩১ মে ২০২৬
ছবি: সংগৃহীত
ক্যাম্পে প্রায় ৩০০ নারী-পুরুষ এবং শিশু-কিশোরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. তরফদার শামসুন্নাহার লাকী ও তরফদার মারিয়া হোসাইন, মেডিসিন, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. দীপ বিশ্বাস সুদীপ, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. হুসাইন মহসিনুল হক এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম আযম রাসেল।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তুলারামপুর গ্রামের বাসিন্দা চম্পা আরা (৩০) বলেন, “বাড়ির কাছেই চিকিৎসাসেবা পেয়ে খুব ভালো লাগছে। ঈদের ছুটিতে এলাকার সন্তানরা বাড়িতে এসে আমাদের চিকিৎসা দিয়েছেন। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামের মানুষের অনেক উপকার হবে।”
ডায়াবেটিস রোগী আফজাল হোসেন বলেন, “চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।”
মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব তরফদার শাহীন বলেন, “তরফদার বাড়ির উদ্যোগ এবং স্থানীয়দের সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
ঢাকা এক্সপ্রেস /ইউকে