ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জামায়াতের যুব বিভাগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৩:০২, ৩১ মে ২০২৬

জামায়াতের যুব বিভাগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে “পবিত্র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে ঈদুল আযহার আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দেশ, সমাজ ও যুবসমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজে ন্যায়বিচার, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান আলোচক হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান শক্তি।” তিনি যুবকদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আগামী “৩৬ জুলাই” যুব সমাজের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নৈতিকতা, মানবিকতা ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক, যুব বিভাগের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন