শিরোনাম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৩, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২৮, ১৬ জুলাই ২০২৬
ফাইল ছবি
পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কযেকজন ঢাকায় যাচ্ছিল।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।
ঢাকা এক্সপ্রেস/এসএস