শিরোনাম
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৪, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২১, ১৬ জুলাই ২০২৬
দীপ্ত চৌধুরী। ছবি: ঢাকা এক্সপ্রেস
নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসে এক যুবকের মৃত্যু হয়েছে। বিজয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী (২৩)। তিনি শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল-মামুন সরকার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও মৃত দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করে। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে।
আরও পড়ুন <<>> বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
তিনি বলেন, একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস