ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

খুনি হাসিনার ফাঁসির দড়ি হাতে বসে আছি : প্রতিমন্ত্রী ইশরাক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২০, ১৬ জুলাই ২০২৬

খুনি হাসিনার ফাঁসির দড়ি হাতে বসে আছি : প্রতিমন্ত্রী ইশরাক

ছবি: ঢাকা এক্সপ্রেস

খুনি হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, দূর থেকে বাংলাদেশে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে বক্তব্য দেয়া হচ্ছে, তা বিলুপ্তপ্রায় রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি চেষ্টা মাত্র।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় ওয়াসিম আকরামের কবর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়া ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ইশরাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যা এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সে বিচার কার্যকর করতে হবে।

তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে তিনি সরকারপ্রধানের সঙ্গে বিষয়টি তুলে ধরবেন এবং দ্রুততম সময়ে বিচার কার্যকরের জন্য কাজ করবেন।

তিনি জানান, তিনি নিজে জুলাইয়ের স্বপক্ষের একজন ব্যক্তি। একজন রাজনৈতিক কর্মী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন রাজপথের কর্মী হিসেবে চান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে যারা জড়িত বা নির্দেশদাতা ছিল তাদের সবার বিচার হোক। একইসঙ্গে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারও চান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু কাগজে-কলমে বিচার হলেই হবে না, সে বিচার কার্যকরও করতে হবে। সে কার্যকর করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। জনগণের দাবির প্রতিফলন হিসেবেই এটি বাস্তবায়ন করতে চান।

হত্যাকারীরা এখনও দেশের বাইরে থেকে দেশে ফিরে আসার হুমকি দিচ্ছে, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। দূর থেকে বাংলাদেশে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বিলুপ্তপ্রায় রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি চেষ্টা মাত্র।

ইশরাক হোসেন বলেন, এ আন্দোলনে অংশ নেয়া কোটি কোটি, লক্ষ লক্ষ যুবক এখনও জীবিত রয়েছেন।

তার মতে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে যে ধরনের বক্তব্য দেয়া হচ্ছে, তা কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস। সেটিকে কোনোভাবেই সফল হতে দেয়া হবে না।

তিনি বলেন, আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি। তারা আসুক বাংলাদেশে, আমরাও দেখিয়ে দেবো যে বাংলাদেশের জনগণ কীভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে জানেন। যেটা বিগত ২০২৪ সালের জুলাই মাসে আমরা দেখিয়েছি, ইনশাআল্লাহ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন