ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কারাগার থেকে যেভাবে পালালেন রিম্পা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:০৯, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১০, ১৮ জুলাই ২০২৬

কারাগার থেকে যেভাবে পালালেন রিম্পা

ছবি: ঢাকা এক্সপ্রেস

একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রিম্পা (২১)। গত ৯ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়। মাত্র আট দিনের মাথায় কাশিমপুরের মতো উচ্চ নিরাপত্তার কারাগার থেকে পালালেন তিনি।

তার এ পলায়নকে ঘিরে কারাগারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে তিন মেট্রন ও চার মহিলা কারারক্ষীকে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রায় কয়েকজন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এক পর্যায়ে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।

আরও পড়ুন <<>> কারাগারের বন্দি পলায়নে ৭ জনকে বরখাস্ত

তিনি কারওয়ান বাজার এলাকায় বসবাস করতেন। গত ৯ জুলাই আদালত থেকে এ কারাগারে পাঠানো হয়েছিল।

পলায়ন ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও রিম্পার কোনও সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।

দায়িত্বে অবহেলার প্রাথমিক তথ্য পাওয়ায় বরখাস্ত বরখাস্ত হওয়া সাত জন হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন