ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭, ১৯ জুলাই ২০২৬

যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭-৮ জন।

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকামুখি সেলফী পরিবহনের বাস এতে আক্রান্ত হয়। সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছাদের অংশ খুলে পড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও ৭-৮ জন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন