ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

পুলিশের অভিযানে হেরোইনসহ ৪০ মাদকসেবী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৪, ২০ জুলাই ২০২৬

পুলিশের অভিযানে হেরোইনসহ ৪০ মাদকসেবী গ্রেফতার

ছবি: ঢাকা এক্সপ্রেস

গাজীপুর মহানগরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ অভিযানে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) এ অভিযানে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনা দেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানের নেতৃত্ব দেন ।

পুলিশ জানায়, মহানগর এলাকায় মাদক কারবার ও মাদক সেবন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়।

জিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন