ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১:১৬, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩০, ২১ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: ঢাকা এক্সপ্রেস

চাঁপাইনবাবগঞ্জে এক হৃদয়বিদারক ঘটেছে। বিদ্যুৎস্পর্শে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই সাঈদ হাসান।

তিনি জানান, সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে বিদ্যুৎস্পর্শ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বাড়ির বৈদ্যুতিক তার থেকে একটি অংশ বিদ্যুতায়িত হয়ে যায়। সেখানে হাত দিলে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন