শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০:১৮, ২৩ জুলাই ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির এক ডিলারের গুদামে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন আলী হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, টিসিবির পণ্য সংরক্ষণ করা একটি দ্বিতল ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার অভিযান চালিয়ে গুদামের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন জানিয়েছে নাচোল থানার ওসি ওসি সুকোমল দেবনাথ।
ঢাকা এক্সপ্রেস/এসএস