ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

পরিত্যক্ত গুদামে মিলল অর্ধকোটি টাকার বিদেশি মদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৫, ২৯ জুলাই ২০২৬

পরিত্যক্ত গুদামে মিলল অর্ধকোটি টাকার বিদেশি মদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিলেট নগরীর বালুচর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘরে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি দল। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে র‍্যাব।

এছাড়া ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য সংগ্রহ করতে দু’জন অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন