ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

ট্রেন রেখে পালালেন চালক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৩, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৯, ৩১ জুলাই ২০২৬

ট্রেন রেখে পালালেন চালক

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে যাত্রীবাহি ট্রেনের চালক ট্রেন ছেড়ে পালিয়েছিলেন। এমনই অভিযোগ তুলেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশনে থামলে ট্রেন থেকে চালক উধাও হয়ে যায়।

যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, আধা ঘন্টা পর ঘটনাটি জানাজানি হলে যাত্রীরা স্টেশনের প্লাটফর্মে নেমে আসেন। সেসময় স্টেশন মাষ্টারের কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি দল স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে চালককে প্রায় দেড় ঘন্টা পর খুঁজে বের করে। তবে কি কারণে তিনি পালিয়েছিলেন সে বিষয়ে জানা যায়নি।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌছায়। ২ মিনিট দাড়িয়ে থাকার পর ক্লিয়ার দেয়া হয় কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ।

এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক ঘন্টার অধিক সময় পর চালক ফিরে আসেন এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন