শিরোনাম
সিরাজগঞ্জ (কাজিপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২:২৫, ৩১ জুলাই ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে সরকারি (জিআর) চাল বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় শুভগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সেলিম রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসক চিত্রা রানী সাহা এবং কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগকালীন সহায়তা হিসেবে কাজিপুর উপজেলার মোট ১ হাজার ৬৮৭টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস