ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:২০, ১ আগস্ট ২০২৬

কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩

ছবি: ঢাকা এক্সপ্রেস

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম।

জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথ মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০), একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫), মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান।

কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম একজনের মৃতদেহ উদ্ধার করলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হলেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন