ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সাতক্ষীরা হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬, ৪ আগস্ট ২০২৬

সাতক্ষীরা হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন

ছবি: ঢাকা এক্সপ্রেস

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে একটি অ্যাম্বুলেন্স ও সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

সোমবার (০৩ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। এর পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারের কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরনও ভিন্ন ছিল।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পানি ব্যবহার না করে বিশেষ ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আগুনে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৩০০)- এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন কর্মকর্তা ফোন রিসিভ করেননি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন