ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

তজুমদ্দিনে জুলাই শহীদদের স্মরণে নানা আয়োজন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৫, ৫ আগস্ট ২০২৬

তজুমদ্দিনে জুলাই শহীদদের স্মরণে নানা আয়োজন

ছবি: ঢাকা এক্সপ্রেস

ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহীম আসাদ, তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতারের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন