ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৯, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৫৮, ৭ আগস্ট ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছবি: ঢাকা এক্সপ্রেস

বগুড়া-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এসময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন