ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বাস-ভুটভুটির সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২, ৮ আগস্ট ২০২৬

বাস-ভুটভুটির সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত

ছবি: ঢাকা এক্সপ্রেস

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভুটভুটি ও বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন গরু ব্যবসায়ী আব্দুর রহমান ও আক্কাছ আলী এবং জাহাঙ্গীর আলমের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন