শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৪, ১১ আগস্ট ২০২৬
ফাইল ছবি
স্বাধীনতার পর নাটোর থেকে মন্ত্রিসভার প্রথম সদস্য এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে এ সভা হবে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটলের কন্যা ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।
এছাড়া মরহুম পটলের বাড়িসংলগ্ন গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল হবে। উপজেলার বিভিন্ন এতিমখানায়ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিম ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
একসময়ের তুখোড় বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনের অন্তর্ভুক্ত লালপুর ও বাগাতিপাড়া উপজেলা।
১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
এছাড়া ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস